ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ময়মনসিংহ ব্যুরো

আইন-আদালত

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই

2026-04-29T15:06:26+00:00
2026-04-29T15:06:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রথম রায়
ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ১৯০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কবির হোসেন রুবেল মিয়া (৩৫) মহানগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গত ২০১৬ সালের ৩১ আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রুবেল মিয়া পিছন থেকে মুখ চেপে ধরে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে জোড়পুর্বক ধর্ষণ করেন। এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেন। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে। 

পরে পরিবারের জিজ্ঞাসাবাদ করলে শিশু ঘটনার বিস্তারিত বলে। এই ঘটনার পরে ভিক্টিম শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। একই সাথে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই প্রথম যাবজ্জীবন সাজা প্রদান করে।

মামলায় বিশেষ সরকারি কৌশুলী ছিলেন মজিবুর রহমান এবং তিনিই মামলাটি পরিচালনা করেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy