কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে ২৭ হাজার গ্রাহক

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

বৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৫টি ট্রান্সফরমার বিকল

2026-04-29T16:46:05+00:00
2026-04-29T16:46:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে ২৭ হাজার গ্রাহক
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৫০)
কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়
X

কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়

বৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ২৭ হাজার গ্রাহক।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঝড়ের আঘাতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং প্রায় ৫৫০টি মিটার সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া ১ হাজার ২৫টিরও বেশি স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে এবং ৭৩৮টি স্থানে তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা, চৌদ্দগ্রাম উপজেলা, বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা। টানা দুই দিনের কালবৈশাখীতে এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী জানান, “রোববারের পর আমরা সব সংযোগ চালু করেছিলাম। কিন্তু মঙ্গলবারের ঝড়ে আবারও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সময়ের মধ্যে সংযোগ পুনরুদ্ধারে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।”

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন চান্দিনা উপজেলা, দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলা ও বরুড়া উপজেলা এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় টানা  গত ৪দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অনেক কেন্দ্রেই শিক্ষার্থীদের মোমবাতি বা চার্জার লাইটের আলোয় পরীক্ষা দিতে হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি জানান, ভবানীপুর ও এগারোগ্রামসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন সহজ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy