কাপাসিয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ

2026-04-29T16:50:48+00:00
2026-04-29T16:50:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৬৯)
X

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অভাব ও অব্যবস্থাপনার কারণে এই সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বিশেষ করে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে পানি দ্রুত নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে থাকে। এতে পথচারী ও যানবাহন চালকদের পড়তে হয় চরম দুর্ভোগে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই বাজার এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ ক্রেতাদের উপস্থিতি কমে যায়।

ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতারা আসতে চান না, ফলে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।”

ব্যবসায়ী আবুল কালাম বলেন, প্রতিনিয়ত এই জলাবদ্ধতার সমস্যার কারণে আমরা দুর্ভোগে আছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

ব্যবসায়ী হৃদয় বলেন, সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়। এতে ক্রেতাদের আসা কমে যায় এবং আমাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

বাজারের ইজারাদার ও বাজার কমিটির সভাপতি জহিরুল আলম সিকদার জানান, বাজারে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব।

অভিযোগ রয়েছে, আমরাইদ বাজার থেকে প্রতি বছর প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা রাজস্ব সরকারের কোষাগারে জমা হলেও বাজারের অবকাঠামোগত উন্নয়নে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম বলেন, বাজারের ইজারাদার ও বাজার কমিটির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সড়ক ও জনপথ (সওজ) গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আহমেদ বলেন, আমরাইদ বাজার এলাকার বিষয়টি দ্রুত পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy