গোপালগঞ্জ–পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ায় বাস দুর্ঘটনা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার মোড়ে (পল্লী বিদ্যুতের পাশে) বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১১টার

2026-04-29T16:59:38+00:00
2026-04-29T16:59:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জ–পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ায় বাস দুর্ঘটনা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৪৩)
টুঙ্গিপাড়ায় বাস দুর্ঘটনা
X

টুঙ্গিপাড়ায় বাস দুর্ঘটনা

গোপালগঞ্জ–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার মোড়ে (পল্লী বিদ্যুতের পাশে) বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে অন্তত ১৮-২০ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পিরোজপুর থেকে ঢাকাগামী “ইমাদ পরিবহন” বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। পথিমধ্যে একটি টায়ার হঠাৎ ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে আরেকটি পরিবহনের চাপ থাকায় বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কামরুল মোল্লা জানান, “বাসটির গতি অনেক বেশি ছিল। হঠাৎ টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পরে আমরা স্থানীয় লোকজন মিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করি।”

আরেক স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “গাড়ির সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। আমরা এলাকাবাসী মিলে দ্রুত তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে ২–৩ জনের অবস্থা গুরুতর।”

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, সকাল ১১টা ১০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) বিদার উদ্দিন এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি, এবং তিনি নিজেও ঘটনাস্থলে প্রায় দেড় ঘন্টা পর, উপসহকারী পরিচালক শিপলু আহমেদের সঙ্গে পৌঁছান, তখন উদ্ধার কাজ প্রায় সম্পন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও উদ্ধারকারী দল, পুলিশ যৌথভাবে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy