রাঙ্গাবালীতে বজ্রপাতে এক তরুণের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৯টার

2026-04-29T17:08:31+00:00
2026-04-29T17:08:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে বজ্রপাতে এক তরুণের মৃত্যু
রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৪৭)
রাঙ্গাবালীতে বজ্রপাতে এক তরুণের মৃত্যু
X

রাঙ্গাবালীতে বজ্রপাতে এক তরুণের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 


বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।


স্থানীয়রা জানায়, বাড়ি সংলগ্ন মাঠে নিজেদের গরু বাঁধতে গেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হয়েছেন। তার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy