চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় দুই আসামির ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের

2026-04-29T18:01:17+00:00
2026-04-29T18:01:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৪০)
দুইজনের ৫ বছর কারাদণ্ড
X

দুইজনের ৫ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় দুই আসামির ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাহমুদ ইসলাম (৪২) ও মো. ইয়াছিন (৩০)। তারা কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা হলেও চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় বসবাস করতেন।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম উদ্দীন বলেন, সাক্ষ্য-প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুই আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রাতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট হক সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাহমুদ ইসলামের কাছ থেকে ৬০০ পিস এবং ইয়াছিনের কাছ থেকে ৪০০ পিসসহ মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি অমল চন্দ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy