বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মানস ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন। এছাড়াও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিস্মদেব মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, ডা. সোহরাব হোসেন কোবাদ এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য কুইজ এবং নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।