গাজীপুরে প্রাণিসম্পদ দপ্তরে চুরি: নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও রহস্য!

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর সদর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বারবার চুরির ঘটনা ঘটছে। যা স্থানীয় প্রশাসন ও

2026-04-29T18:21:08+00:00
2026-04-29T18:21:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে প্রাণিসম্পদ দপ্তরে চুরি: নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও রহস্য!
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৫৯)
গাজীপুরে প্রাণিসম্পদ দপ্তরে চুরি: নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও রহস্য!
X

গাজীপুরে প্রাণিসম্পদ দপ্তরে চুরি: নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও রহস্য!

গাজীপুর সদর উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বারবার চুরির ঘটনা ঘটছে। যা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। 

আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থল থেকে মাত্র প্রায় ১০ হাত দূরত্বে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা কৃত্রিম প্রজনন দপ্তর অবস্থিত এবং সেখানে ২ জন নিরাপত্তা প্রহরী (নৈশ্য প্রহরী) দায়িত্বে থাকলেও চুরি ঠেকানো যাচ্ছে না।

প্রাপ্ত অভিযোগ ও দাপ্তরিক চিঠি সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে সিসি ক্যামেরা, সাবমার্সিবল কেবল, এসএস পাইপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাতের বেলায় দুর্বৃত্তরা অফিস প্রাঙ্গণে প্রবেশ করে এসব চুরি সংঘটিত করছে।

চিঠিতে আরও বলা হয়, পূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে করে অফিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের মতে, এত কাছে নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে চুরি হওয়া রহস্যজনক। অনেকেই মনে করছেন, এর পেছনে অভ্যন্তরীণ তথ্য ফাঁস বা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। 

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy