নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন

2026-04-29T18:46:20+00:00
2026-04-29T18:46:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৭৫)
শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি
X

শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। 

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বক্তব‍্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। 

তিনি দিবসের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও প্রদর্শনের মাধ্যমে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। 

বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, আইন প্রয়োগের পাশাপাশি বাস মালিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী নীরব জোন হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে। দিবস উপলক্ষে বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি যানবাহনকে ৩,৬০০ টাকা জরিমানা করা হয় এবং ৮টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। চালকদের সতর্ক করে লিফলেট বিতরণ করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy