কেন্দুয়ায় চারদিনের ভারী বর্ষণে তলিয়েছে ৪শ হেক্টর জমির ফসল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ১৩ ইউনিয়নে মোট বোরো ৩৭৫ হেক্টর, পাট ৭ হেক্টর, সবজি ৫.৫ হেক্টর

2026-04-29T20:10:33+00:00
2026-04-29T20:10:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় চারদিনের ভারী বর্ষণে তলিয়েছে ৪শ হেক্টর জমির ফসল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ১৮৭)
চারদিনের ভারী বর্ষণে তলিয়েছে ফসল
X

চারদিনের ভারী বর্ষণে তলিয়েছে ফসল

নেত্রকোণার কেন্দুয়ায় টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ১৩ ইউনিয়নে মোট বোরো ৩৭৫ হেক্টর, পাট ৭ হেক্টর, সবজি ৫.৫ হেক্টর ও আউশ বীজতলা ০.৪৫প্রায় ৪শত হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে ৷ এতে কৃষকরা প্রায় দিশেহারা হয়ে পড়েছেন।

আজ (২৯ এপ্রিল) দুপুরে সকাল ১০ টা পর্যন্ত সংরক্ষিত প্রতিবেদন অনুযায়ী- উপজেলা কৃষি অফিস কার্যালয় সূত্র এ সব তথ্য নিশ্চিত করেন।

নওপাড়া ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান মোসলেমের ৫০কাটা, মোহাম্মদ সালাহউদ্দিন সালামের সাড়ে ৮কাটা, নূরুল ইসলামের সাড়ে ১৪ কাটা, পাইকুড়া ইউনিয়নের কৃষক লিয়াকত আলী চৌধুরী কাজলের ২০কাটা, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে কৃষক মো. রফিকুল ইসলামের ৭ কাটা জমির কাটা ধান/ ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে কৃষকরা ব্যাপকমক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে৷ 

কৃষক রফিকুল ইসলাম ও লিয়াকত আলী চৌধুরী কাজল বলেন, যেগুলো দাইচলাম (কেটেছিলাম) সেগুলোও আনতে পারি নি ; সব পানির নিচে তলিয়ে যাওয়ায় অন্যান্য ফসল  সবই বিনষ্টের পথে। কিভাবে কী করবো বুঝতে পারছি না ৷

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, আমরা সরেজমিনে কৃষকের খোঁজ খবর রাখছি এবং অচিরেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো ৷ তাছাড়া ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আর্থিক অনুদানের আবেদনও জানিয়েছি। 

অন্যদিকে উপজেলায় মৎস্য চাষীদের মাঝেও ফিশারি ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন  জানান, এখনো পর্যন্ত মৎস্য চাষীদের কাছ থেকে ফিশারি তলিয়ে যাওয়ার কোন অভিযোগ বা খবর পাইনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy