সাতক্ষীরায় ১,৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।বুধবার (২৯ এপ্রিল)

2026-04-29T20:28:49+00:00
2026-04-29T20:28:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ১,৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৮০)
দুই মাদক কারবারি আটক
X

দুই মাদক কারবারি আটক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সুশীলগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোঃ ইয়াকুব খান (২৯), মৃত ইলিয়াস খানের ছেলে এবং মোঃ নাজিম উদ্দীন (৪১), আব্দুল কাদেরের ছেলে। উভয়েই দেবহাটা উপজেলার সুশীলগাতি এলাকার বাসিন্দা।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy