পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বিকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ

2026-04-29T20:31:38+00:00
2026-04-29T20:31:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৫০)
আলোচনা সভা
X

আলোচনা সভা

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বিকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। 

মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলী। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আবুল হাশেম, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম খান, বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশনের উইকড প্রকল্পের প্রকল্প  সমন্বয়কারী সুনন্দা ভদ্র। প্রোগ্রাম ম্যানেজার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য স ম সোহেল উদ্দিন, রাজিয়া সুলতানা, শেখ আব্দুল গফুর, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসাইন, উইকড প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরুল ইসলাম, সাহেব রজব ও সুমন সরকার। সভায় হরিঢালী, কপিলমুনি, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy