প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম (ভিজিট : ৭৩)

X
পেট্রোল পাম্প মালিককে জরিমানা
জামালপুরে পেট্রোল পাম্প ও খুচরা পেট্রোল বিক্রির দোকানগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, বুধবার তারা সদরের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন। ওজনে কম দেওয়ায় খাজা পেট্রোল পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, এই পাম্পে প্রতি ৫ লিটার পেট্রোলে ৫৭০ মিলি লিটার এবং প্রতি ৫ লিটার ডিজেলে ১৭০ মিলি লিটার কম দিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিযে নেয়।
তবে খাজা পেট্রোল পাম্পের মালিক রাফিউর রহমান সৌরভ দাবি করেন, যান্ত্রিক ত্রুটির কারনে সমস্যা হযেছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার উপস্থিতিতেই ত্রুটিমুক্ত করা হয়েছে।
সঠিক ওজন এবং ভেজালমুক্ত জ্বালানি তেল সরবরাহের দাবি ভোক্তাদের।