রাজনগরে হীড বাংলাদেশের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

রাজনগরে হীড বাংলাদেশের উদ্যোগে ১১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও

2026-04-29T20:40:13+00:00
2026-04-29T20:40:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনগরে হীড বাংলাদেশের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৫৭৫)
বৃত্তি ও সংবর্ধনা
X

বৃত্তি ও সংবর্ধনা

রাজনগরে হীড বাংলাদেশের উদ্যোগে ১১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রণোদনা দিতে হীড বাংলাদেশ-এর উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় রাজনগর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুম-এ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা এবং জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে সর্বমোট প্রায় ৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল সিকদার। তিনি বলেন, মেধা, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ, সিলেট অঞ্চলের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আল আমিন।

প্রটোকল অনুযায়ী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলম আলী ব্যাগ প্রবাচক সমাজবিজ্ঞান বিভাগ রাজনগর সরকারি কলেজ,যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান,, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী এবং রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলন, ইউপি সদস্য এনামুল হক চৌধুরী এবং রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্গারেট জুঁই দাস।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy