শব্দদূষণ রোধে সিরাজগঞ্জে মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ রোধে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার (২৯ এপ্রিল)

2026-04-29T20:50:03+00:00
2026-04-29T20:50:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শব্দদূষণ রোধে সিরাজগঞ্জে মোবাইল কোর্ট, ৫ যানবাহনকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ৫৫)
সিরাজগঞ্জে মোবাইল কোর্ট
X

সিরাজগঞ্জে মোবাইল কোর্ট

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ রোধে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ৩ টায় সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম থানা সংলগ্ন গোল চত্বর এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানাগেছে, অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক তুহিন আলম। এছাড়া মোটরযান পরিদর্শক তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, “শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। অননুমোদিত হাইড্রোলিক হর্নসহ যেসব যানবাহন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দ তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy