কালিয়ায় অননুমোদিত শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে জেল-জরিমানা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীনভাবে নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় উৎপাদনের অভিযোগে একটি কারখানায়

2026-04-29T20:57:43+00:00
2026-04-29T20:57:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় অননুমোদিত শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে জেল-জরিমানা
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৫১)
অননুমোদিত শিশুখাদ্য
X

অননুমোদিত শিশুখাদ্য

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীনভাবে নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মঈন উদ্দিন এবং কালিয়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এসব খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy