শ্রীমঙ্গল পৌর এলাকায় খাল খননে সুফল

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

খাল খনন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে শ্রীমঙ্গল পৌর এলাকায়। সাম্প্রতিক বৈশাখী ঝড় ও ভারী

2026-04-29T21:06:16+00:00
2026-04-29T21:06:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল পৌর এলাকায় খাল খননে সুফল
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৬১)
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম
X

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম

খাল খনন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে শ্রীমঙ্গল পৌর এলাকায়। সাম্প্রতিক বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পরেও পৌরসভার কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম আজ পৌর এলাকার বিভিন্ন খাল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এমপি ও পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগে খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার পর থেকেই জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তিনি বলেন, “বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে আশপাশের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হলেও শ্রীমঙ্গল পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা যায়নি। খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের সুফল এখন দৃশ্যমান।”

নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম  আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পৌর এলাকার সব খাল পুনরায় খনন ও পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হলে বর্ষাকালেও জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে অনেকটাই মুক্ত রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পৌরবাসীর প্রত্যাশা, এই কার্যক্রম অব্যাহত থাকলে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নগর ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy