সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ

2026-04-29T21:12:11+00:00
2026-04-29T21:12:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৭৪)
সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক
X

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি বৈঠকে যোগদান করেন। এছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,  এমপি;  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি বৈঠকে যোগদান করেন। 

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা (পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লক্ষ টাকা) এবং ২০২৬-২০২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকা (পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা) প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের  সচিব মোঃ ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং কমিশন বৈঠকের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy