বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার কুইন এলিজাবেথ কমনওয়েলথ ট্রাস্ট (QECT) কর্তৃক বিশ্বের ১০০ জন তরুণ নেতার তালিকায় নির্বাচিত হয়েছেন। জাবি উপাচার্যের অভিনন্দন।

2026-04-30T14:21:59+00:00
2026-04-30T14:28:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ২:২৮ পিএম  (ভিজিট : ২৪২)
মুনিয়া ইসলাম মজুমদার
X

মুনিয়া ইসলাম মজুমদার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। ব্রিটেনভিত্তিক কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (QECT) কর্তৃক ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে মুনিয়া ইসলাম মজুমদার ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ অফিসার) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা খাতে তার নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উপাচার্য এক অভিনন্দন বার্তায় বলেন, “মুনিয়া ইসলাম মজুমদার ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তার এই অর্জন দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে অবদানেরই প্রতিফলন।” তিনি মুনিয়ার অব্যাহত সাফল্য ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (QECT) তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করে এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদীয়মান তরুণ নেতাদের স্বীকৃতি প্রদান করে থাকে।




  বিষয়:   InternationalRecognition  JUBNews  YouthLeadership  মুনিয়া ইসলাম মজুমদার  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  QECT  বিশ্বের ১০০ তরুণ নেতা  টিচ ফর বাংলাদেশ  জাবি সংবাদ  বাংলাদেশ শিক্ষা সংবাদ  আন্তর্জাতিক স্বীকৃতি  তরুণ নেতৃত্ব  কমনওয়েলথ ট্রাস্ট 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy