মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উদ্যােগে উপজেলা প্রশাসনের

2026-04-30T17:37:39+00:00
2026-04-30T17:37:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২২৫)
মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
X

মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উদ্যােগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।


​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।


​জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার ৭টি   ইউনিয়ন, মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়।


​এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

 

দুর্যোগে এই সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।


​বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, "প্রাকৃতিক দুর্যোগ কাল বৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ে প্রতি পরিবারকে ডেউটিন  সহায়তা প্রদান করা হয়েছে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy