শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৮ লাখ টাকার জিরা জব্দ, ট্রাকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একটি

2026-04-30T18:34:46+00:00
2026-04-30T19:42:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৮ লাখ টাকার জিরা জব্দ, ট্রাকসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৭:৪২ পিএম  (ভিজিট : ৯৯)
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৮ লাখ টাকার জিরা জব্দ, ট্রাকসহ আটক ২
X

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৮ লাখ টাকার জিরা জব্দ, ট্রাকসহ আটক ২

ঢাকার কেরানীগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঐদিন বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালায়।

তল্লাশিকালে ট্রাকের বালুর বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় ৩ হাজার ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ২৫ হাজার টাকা।

অভিযান চলাকালে চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানায়,চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy