পাবনায় শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা জেলা শহর ও আশপাশ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে

2026-04-30T19:50:21+00:00
2026-04-30T19:50:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৪২)
শব্দদূষণ বিরোধী অভিযান
X

শব্দদূষণ বিরোধী অভিযান

পাবনা জেলা শহর ও আশপাশ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস মোড় এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে এক হাজার টাাকা করে জরিমানা এবং আটটি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল মিয়া, পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মমিনসহ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। 
পরিবেশ অধিদপ্তরের পক্ষে জানানো হয় জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং শব্দদূষণ মুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy