মান্দায় টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

‘টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষি খাতকে আধুনিকায়ন এবং টেকসই ব্যবস্থাপনার আওতায় আনার

2026-04-30T20:13:24+00:00
2026-04-30T20:13:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মান্দায় টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৪৫)
টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা
X

টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা

‘টেকসই কৃষিব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষি খাতকে আধুনিকায়ন এবং টেকসই ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্যে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্র্যাক প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এই কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের এজিএম কৃষিবিদ এম এ মনসুর লিওন এবং পবা উপজেলা কৃষি অফিসার মো. আ. মান্নান।

কর্মশালায় মূল প্রবন্ধ ও কারিগরি দিকগুলো তুলে ধরেন ব্র্যাক সিডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম। তিনি আধুনিক চাষাবাদ কৌশল, উন্নত মানের বীজের গুণাগুণ, আন্তঃপরিচর্যা এবং ব্র্যাক সিডের উদ্ভাবিত বিভিন্ন সার ও জৈব-বালাইনাশকের সঠিক ব্যবহার নিয়ে বিশদ উপস্থাপনা করেন।

ব্র্যাক সিডের সেলস ডিপার্টমেন্টের প্রধান তার বক্তব্যে ভালো বীজ চেনার উপায় এবং কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশের কৃষি বিপ্লবে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন সময়ের দাবি। ব্র্যাক সিড সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তারা ব্র্যাক সিডের এই প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, মাঠ পর্যায়ের এই জ্ঞান বিনিময় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। কর্মশালায় রাজশাহী এলাকার প্রায় ১৫০ জন বড় বীজ ব্যবসায়ী, আদর্শ প্রজেক্ট সংশ্লিষ্ট প্রতিনিধি এবং খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং দেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। ব্র্যাক সিডের প্রত্যাশা, দেশজুড়ে কৃষক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হবে এবং কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy