এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে

2026-04-30T20:42:04+00:00
2026-04-30T20:42:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৯৩)
বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
X

বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। 

এসময় রাষ্ট্রদূত সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বিগত নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থন পাওয়ার জন্য অভিনন্দন জানান। 

স্থানীয় সরকার মন্ত্রী বেলারুশের কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এসময় পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy