প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:০৮ এএম (ভিজিট : ১৯৫)

X
তাহিরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠিত
তাহিরপুরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বিশাল সমাবেশ ও র্যালি আয়োজন করে তাহিরপুর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
উক্ত প্রোগ্রামটি ফেডারেশনের তাহিরপুর উপজেলার সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ সভাপতিত্বে ও পাঠাগার সম্পাদক আইয়ুব খান পাঠানের সঞ্চালনায় তাহিরপুর বাজারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ রোকন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহজাহান আলী, বালিজুরী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি পারভেজ মোশাররফ।
আরো বক্তব্য রাখেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।