বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৮১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ

2026-05-02T11:48:48+00:00
2026-05-02T11:48:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ১৪৭)
বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন
X

বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৮১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন করেন। 

বিভাগীয় প্রধানসহ ৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানেবুধবার  তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্প পরিবেশ সম্পর্কে ধারণা লাভের জন্য এই মিলটি পরিদর্শন করেন তারা।

সপুরা সিল্ক মিলস লিঃপরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যবসায় প্রশাসন বিষয়ে প্রাকটিক্যাল জ্ঞান বৃদ্ধি করা। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা কাঠামো, গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিপণন কৌশল এবং শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা। ভিজিট চলাকালীন সময়ে সপুরা সিল্ক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার সাইদুর রহমান। তার সহযোগিতায়  শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানের ইতিহাস, উৎপাদন সক্ষমতা, বাজার বিস্তার এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়। 

সে সময় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তারা শ্রেণিকক্ষের জ্ঞান বাস্তব শিল্প পরিবেশের সাথে মিলিয়ে দেখার সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। এই পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তবতার সাথে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত পরিদর্শনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে, সপুরা সিল্ক লিমিটেডের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করেন। 







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy