গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরাতে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত

2026-05-02T20:51:06+00:00
2026-05-02T20:51:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৫৮)
১১ দলের গণমিছিল
X

১১ দলের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরাতে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিলটি শুরু হয়। গণ মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে তুফান মোড় হয়ে বড়বাজার হয়ে থানা মসজিদ হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। 

সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ১১ দলের আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। 

জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রজমানের সঞ্চালনায় গণমিছিল পূর্বসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী মো: ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেন, কর্মপরিষদ সদস্য এড আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারী রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy