কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)। ২৪ ঘণ্টায় প্রতিষ্ঠানটি একদিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের

2026-05-02T21:17:13+00:00
2026-05-02T21:17:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ৫৮)
চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড
X

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড

কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)। ২৪ ঘণ্টায় প্রতিষ্ঠানটি একদিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই রেকর্ড করে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এনসিটিতে ৫ হাজার ৭০৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এটি টার্মিনালটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিং।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর ব্যবস্থাপনায় এই সাফল্য অর্জিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে এনসিটির ব্যবস্থাপনায় গতি, শৃঙ্খলা এবং কার্যকর অপারেশনাল কৌশল যুক্ত হয়েছে বলে তারা দাবি করেছেন।

একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড গড়ে এনসিটি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল টার্মিনালটি।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক ব্যবস্থাপনা, নিবিড় তদারকি এবং সমন্বিত পরিচালনার ফলে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ধারাবাহিকভাবে বাড়ছে। তবে এখনও টার্মিনালে বেশ কয়েকটি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, ফর্কলিফট, কন্টেইনার হ্যান্ডলার, মোবাইল ক্রেন ও ট্রেইলার অকার্যকর অবস্থায় রয়েছে। এসব যন্ত্রপাতি দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন করা গেলে সক্ষমতা আরও বাড়বে বলে তারা মনে করেন।

বন্দর সংশ্লিষ্টদের মতে, এই ধরনের সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মে দিবসের প্রেক্ষাপটে এ অর্জনের কৃতিত্ব শ্রমিকদের পরিশ্রমের প্রতিও উৎসর্গ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, অল্প সময়ের ব্যবধানে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে চট্টগ্রাম বন্দর তার ক্রমবর্ধমান সক্ষমতা ও কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে। এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সাফল্যের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টার্মিনাল অপারেটর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের তিনি অভিনন্দন জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy