প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৪৬ পিএম (ভিজিট : ৬৫)

X
পেকুয়া থানা
কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে তানজিম তাসনোভা তাপসি (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম মটকাভাঙা কুমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত তাপসি মগনামা শাহ রশিদীয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী এবং একই এলাকার আবু ছৈয়দের মেয়ে। পরিক্ষার্থী তাপসির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, গলায় ফাঁস দিয়ে এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে আত্মহত্যা কেন বা কি কারণে হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।