ফ্লোরিডা ট্রাজেডি: দেশের পথে লিমনের মরদেহ, প্রক্রিয়া চলছে নাহিদারও

অনলাইন ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে প্রেরণ করা হয়েছে । স্থানীয় সময় শনিবার

2026-05-03T09:55:23+00:00
2026-05-03T09:55:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্লোরিডা ট্রাজেডি: দেশের পথে লিমনের মরদেহ, প্রক্রিয়া চলছে নাহিদারও
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৫৫ এএম   (ভিজিট : ৬৯)
জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি-ফাইল ছবি
X

জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি-ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে প্রেরণ করা হয়েছে । স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে মরদেহ পাঠানো হয়।

এসময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে বাংলাদেশ সময় ৪ মে সকাল ০৮ টা ৪০মিনিটে মরদেহ দেশে পৌঁছাবে।

গত ২৫ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসি এর বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থনীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সকল স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে তা প্রেরণের সর্বাত্নক প্রচেষ্টা চালিয়েছে।

উল্লেখ্য, নিহত লিমন এর জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র-ছাত্রী, নিহত জামিলের খালা, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা উক্ত জানাজায় অংশগ্রহণ করেন।

মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সনাক্তের খবর ১ মে  হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার মরদেহ দেশে প্রেরণের জন্য পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ একই ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে। 

তার মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর জন্য ওয়াশিংটন ডিসি এর বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল সেহেলী সাবরীন ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy