জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনরায়ের প্রতিফলন ঘটলে

2026-05-03T12:33:18+00:00
2026-05-03T13:03:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ১:০৩ পিএম  (ভিজিট : ১০৮)
প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪, ১৮ ও ২৪ সালে জাতি দেখেছে।’

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনের সময় এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার ওপরই সরকারের গৃহীত কার্যক্রমের সফলতা নির্ভর করে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন।

অনুষ্ঠানে যেকোনো সময় যেকোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

একটি নৈতিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ডিসিদের নিরপেক্ষতা ও পেশাদারত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ব্যক্তিগত স্বার্থ বা পদোন্নতির জন্য পেশাদারত্বের সঙ্গে আপস করা সাময়িকভাবে লাভজনক মনে হলেও তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয়।

যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে দুর্বল অর্থনীতির সময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকার ৩০ লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে এবং দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছিল। জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy