নকলায় উন্নয়নের বহুমুখী ছোঁয়া: শিক্ষা, ক্রীড়া ও খামারিদের সহায়তা

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব ও হাই বেঞ্চ

2026-05-03T13:09:33+00:00
2026-05-03T13:09:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় উন্নয়নের বহুমুখী ছোঁয়া: শিক্ষা, ক্রীড়া ও খামারিদের সহায়তা
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ২২৭)
নকলায় উন্নয়নের বহুমুখী ছোঁয়া: শিক্ষা, ক্রীড়া ও খামারিদের সহায়তা
X

নকলায় উন্নয়নের বহুমুখী ছোঁয়া: শিক্ষা, ক্রীড়া ও খামারিদের সহায়তা

শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব ও হাই বেঞ্চ প্রদান, প্রান্তিক খামারিদের গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকা প্রদান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ মে) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ,
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রান্তিক খামারিদের গবাদি পশুর রোগ প্রতিরোধে এলএসডি টিকা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy