প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:১৭ পিএম (ভিজিট : ৫৩৯)

X
টঙ্গীবাড়ীতে গাজাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১৫০ গ্রাম গাজাসহ ১৪টি মাদক মামলার আসামি আমির হামজা (৪৫) কে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (১ মে) রাত ১১টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের দ্বীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমির হামজা দ্বীপাড়া এলাকার তকিম শেখের ছেলে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।