ঝালকাঠি সদর হাসপাতালে পরিত্যক্ত স্থান থেকে মানব ভ্রুণ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে এক মৃত মানব ভ্রূণ পাওয়া

2026-05-03T14:02:01+00:00
2026-05-03T14:02:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি সদর হাসপাতালে পরিত্যক্ত স্থান থেকে মানব ভ্রুণ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ১৮৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে এক মৃত মানব ভ্রূণ পাওয়া গেছে।


আজ রোববার (৩ মে) সকালে হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবদয়ক ড. মাসুম ইফতেখার।


পুলিশ ও প্রত্যাক্ষদর্শ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মানব ভ্রুণ উদ্ধার করে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy