দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত যুবক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের এক যুবক নিহত হয়েছে।শনিবার (২মে)

2026-05-03T15:07:35+00:00
2026-05-03T15:07:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত যুবক
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ২৮৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের এক যুবক নিহত হয়েছে। 

শনিবার (২মে) দিবাগত রাতে পৌর শহরের তেরী বাজার এলালায় এ ঘটনার ঘটে৷ নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা  যায়,  শনিবার রাত ১১ টায় তেরী বাজার এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ  মেডিকেলে প্রেরন করে ৷ পরে রাতে ময়মনসিংহ মেডিকেল নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পুলিশ রাতেই দুর্গাপুরের বাসা থেকে  নূর মোহাম্মদের মা  নূরনাহার ও তার বোন জামাই মাজেদুল কে গ্রেফতার করে। এরপর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে  ওইদিন  ভোর রাতে নেত্রকোণার মালনী এলাকা থেকে  ঘাতক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ও এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।  ঘাতক নূর মোহাম্মদ তেরী বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।  

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাহমুদা আক্তার ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। ইতিমধ্যে ঘটনার মূল হোতা নূর মোহাম্মদ সহ ২জনকে গ্রেপ্তার করি। অভিযুক্তদের আদালতে সোপর্দ করার  কার্যক্রম প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy