চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে।রবিবার (৩ মে ভোর) ৪টার সময় ৫৩ বিজিবি এর

2026-05-03T16:28:18+00:00
2026-05-03T16:28:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ২২৪)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
X

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে।

রবিবার (৩ মে ভোর) ৪টার সময় ৫৩ বিজিবি এর ১টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। 

৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শুন্য লাইন হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল পরিচালনা করার সময় ১ জন চোরাকারবারী বিজিরি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ১টি বস্তায় ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। 

জব্দকৃত ২৭ বোতল ভারতীয় মদের বাজার মূল্য ৪১ হাজার টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy