ডাক বিভাগকে আধুনিক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি

জাতীয়

টাঙ্গাইলে ডাক কর্মচারী ইউনিয়নের সাথে সাক্ষাৎকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ডাক বিভাগকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার।

2026-05-03T17:49:25+00:00
2026-05-03T17:49:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাক বিভাগকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৫০)
ডাক বিভাগকে আধুনিক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
X

ডাক বিভাগকে আধুনিক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক বিভাগকে কেবল একটি সাধারণ সেবা প্রতিষ্ঠান নয়, বরং উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করতে কাজ করছে সরকার। ডাক বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে।

শনিবার (২ মে) সকালে টাঙ্গাইলের মধুপুরের মহিষমারায় নিজ বাসভবনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ডাক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় এবং একটি মানপত্র তুলে দেওয়া হয়। এ সময় ইউনিয়ন নেতৃবৃন্দ চাকরি জাতীয়করণ, সিবিএ নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন, শাখা ডাকঘরের স্থায়ী ভবন নির্মাণ ও পদ পরিবর্তনের দাবি জানান।

একই দিন দুপুরে মন্ত্রী ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া উচ্চ বিদ্যালয় এবং বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর দাখিল মাদ্রাসার চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে বীরতারার রাজার হাট এলাকায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




  বিষয়:   ডাক বিভাগ  তথ্যপ্রযুক্তি মন্ত্রী  ফকির মাহবুব আনাম স্বপন  টাঙ্গাইল সংবাদ  ডাক কর্মচারী ইউনিয়ন  খাল পুনঃখনন। 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy