জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের মেলান্দহের নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ।

2026-05-03T18:32:34+00:00
2026-05-03T18:32:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৬৩)
জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
X

জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

“গাছ লাগান, দেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার ও স্বেচ্ছাসেবী সরকার জাকিউল।

বক্তারা বলেন, বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় তা বড় ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।





  বিষয়:   জামালপুর নিউজ  মেলান্দহ বৃক্ষরোপণ  গাছের চারা বিতরণ  পরিবেশ সচেতনতা  নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy