মাটিরাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ।

2026-05-03T18:40:08+00:00
2026-05-03T18:40:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৬০)
মাটিরাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
X

মাটিরাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় এই চাল বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি প্রিয়া ক্ষতিগ্রস্তদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রশাসন জানায়, গত ২৮ এপ্রিল দুপুরে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ কেজি করে মোট ২ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এর আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছিল।


সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





  বিষয়:   কালবৈশাখী ঝড়  মাটিরাঙ্গা ত্রাণ বিতরণ  খাগড়াছড়ি সংবাদ  খাদ্য সহায়তা  দুর্যোগ ব্যবস্থাপনা। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy