ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক হলেন বাউফলের জিয়া

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফলের সন্তান জিয়ারুল ইসলাম জিয়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর শনিবার এই তথ্য জানানো হয়।

2026-05-03T19:08:49+00:00
2026-05-03T19:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাউফলের জিয়া
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৫০৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া গ্রামের সন্তান মোঃ জিয়ারুল ইসলাম জিয়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটি অনুমোদন দিলেও শনিবার রাতে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

জিয়া বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন মাতুব্বরের ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা এবং বিগত সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

নিজের প্রতিক্রিয়ায় জিয়ারুল ইসলাম জিয়া বলেন, "অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করব। সংগঠনকে শক্তিশালী করা এবং ছাত্রদের অধিকার আদায়ে আমি সর্বদা সচেষ্ট থাকব।"

তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এ কে এম মিজানুর রহমান লিটুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।




  বিষয়:   ছাত্রদল  ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল  বাউফল  জিয়ারুল ইসলাম জিয়া  পটুয়াখালী রাজনীতি  ছাত্রদল কমিটি। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy