বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী-এস.এম.ফয়সল এমপি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন

2026-05-03T21:57:21+00:00
2026-05-03T21:57:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী-এস.এম.ফয়সল এমপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ৮৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও তথ্য ভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। তবে অপতথ্য ও মিথ্যা সংবাদ দেশের জন্য ক্ষতিকর এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। একজন দায়িত্বশীল সাংবাদিক দেশের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, তবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকবেন।

সোমবার বিকালে মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো  বলেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিয়েছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সম্প্রতি টানা বৃষ্টি ও ঝড়ের কারণে এলাকায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব দুর্যোগ মোকাবেলায় তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয়, তা শতভাগ বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন। উন্নয়ন কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতা না থাকে, সে বিষয়ে তিনি সতর্ক থাকার কথাও উল্লেখ করেন। মাধবপুর-চুনারুঘাটবাসী আমাকে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই আস্থা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি।”

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও সুশাসন  প্রতিষ্টায়  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির নেতা সৈয়দ মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের মডেল প্রেসক্লাবের সভাপতি আল আমিন, সহসভাপতি শাবানা চৌধুরী প্রমুখ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy