বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

শিক্ষা

বরিশালবাকেরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্য পুরস্কার

2026-05-04T10:37:29+00:00
2026-05-04T10:37:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ২৫০)
বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
X

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশাল বাকেরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকেল তিনটায় বাকেরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়  বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইরতেজাউর রহমান খান ও  আঃ রাজ্জাক ম্যাম রিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন খানের যৌথ সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। 

প্রধান অতিথি তার বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গঠনে গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নুসরাত জাহান, নাসির উদ্দিন আহমেদ, ইলিয়াস হোসেন, রাবেয়া খাতুন, মোঃ আরিফ হোসেন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান,ও মোঃ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম, বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুন্নেসা হ্যাপী, উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, সিকদার অহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, পাদ্রী শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা,কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল,  ভরপাশা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদার।বিএনপি নেতা এইচ সোহাগ, প্রমুখ।

শেষে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy