বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চৌধুরী তানভীর আহেম্মেদ

শিক্ষা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে রিসার্স এন্ড পাবলিকেশন সেল-এর উদ্যোগে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে

2026-05-04T10:58:14+00:00
2026-05-04T10:58:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চৌধুরী তানভীর আহেম্মেদ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ৭৮)
বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
X

বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে রিসার্স এন্ড পাবলিকেশন সেল-এর উদ্যোগে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩ মে) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। 
 
প্রধান অতিথি শিক্ষক শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার জন্য উৎসাহিত করেন এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে গবেষণা ও প্রকাশনার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি উক্ত সেমিনার আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
রিসার্চ এন্ড পাবলিকেশন সেল-এর উপ-পরিচালক এবং রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম-এর সঞ্চালনায় রিসার্চ এন্ড পাবলিকেশন সেল-এর পরিচালক ও সেমিনারের রিসোর্স পারসন হিসেবে প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম গবেষণার গুরুত্ব, মানসম্মত প্রবন্ধ প্রকাশের কৌশল এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকমন্ডলি এবং ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy