সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ভার্চুয়ালি আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম

2026-05-04T12:24:37+00:00
2026-05-04T12:24:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ভার্চুয়ালি আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ১৩৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে ৷ 

রবিবার (৩ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷ 

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো ৷ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে ৷ 

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের  উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল ৷ তবে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা ৷ 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy