ড্রেন নির্মাণে গাফিলতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর বাজার মহিলা কলেজ সড়কে চলমান ড্রেন নির্মাণ কাজ এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী

2026-05-04T16:20:52+00:00
2026-05-04T16:20:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ড্রেন নির্মাণে গাফিলতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ১৮৯)
ড্রেন নির্মাণে গাফিলতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক
X

ড্রেন নির্মাণে গাফিলতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক

লক্ষ্মীপুরের রায়পুর বাজার মহিলা কলেজ সড়কে চলমান ড্রেন নির্মাণ কাজ এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে যাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। বেহাল সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারীরা হেঁটেও যাতায়াত করতে পারেন না। বর্তমানে বোঝার উপায় নেই এখানে একসময় পাকা রাস্তা ছিল। 

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ ১৬ কোটি ৬০ লাখ ও উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত ১৬ কোটি ৫৭ লাখ টাকার টেন্ডার হয়েছে। দুটি সড়কের ড্রেন নির্মাণে খনন করে তোলা মাটি রাস্তার পাশেই ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে জমে থাকছে পানি, সৃষ্টি হচ্ছে কাদার স্তুপ। কোথাও কোথাও বিরাট গর্ত, জমে আছে নোংরা পানি। কোথাও কোথাও কাদায় একাকার। যানবাহন চলাচল করলে এসব কাদাপানি ছিটে পড়ছে পথচারীদের গায়ে অথবা সড়কের আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। 

স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসীর অভিযোগ, কাদাপানির কারণে বাজারে ক্রেতা কমে যাওয়ায় বেচাকেনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় এক বছর আগে কাজ শুরু হলেও সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত খননকৃত মাটি অপসারণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, বর্ষার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি ঠিকাদারকে দিয়ে দ্রুতই কাজ শেষ করে দুর্ভোগ কমাতে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy