প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৩৬ পিএম (ভিজিট : ৬৭)

X
লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের চতুর্থ পার্মানেন্ট প্রজেক্ট উদ্বোধন
লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের উদ্যোগে ক্লাবের চতুর্থ পার্মানেন্ট প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইপিডিজি লায়ন কোহিনূর কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর, পিডিজি লায়ন মুস্তাক হোসেন, জিএসটি লায়ন মোরশেদ, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন নবিউল হক সুমন, সাবেক জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, লায়ন মোস্তফা কামাল পাশা,লায়ন কবিতা রানী শর্মা, লায়ন তারেক কামাল, লায়ন দুলাল দাস এবং লায়ন ক্যাপ্টেন এমএসআই ভূঁইয়াসহ প্রায় ৩০ জন লায়ন ও ২৫ জন লিও সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সুসংগঠিত হেলথ ক্যাম্প, ফ্রি ফ্রাইডে ক্লিনিক এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করা হয়। ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং এবং রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া ৭০ জন সাধারণ রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা দেওয়া হয়। এদিন ২৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে এবং শীঘ্রই লায়ন্স হাসপাতালের মাধ্যমে তাদের অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমগ্র কার্যক্রমের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিস্ট সমাজ সেবক জনাব তোফাজ্জল হোসেন,ক্লাবের আপকামিং সেক্রেটারি ইলেক্ট লায়ন মুজিবুল মান্নান এবং আইপিপি হানিফা নাজিব হেনা।তাঁর দক্ষ ও আন্তরিক নেতৃত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, মাননীয় জেলা গভর্নর লায়ন মসলেহ উদ্দিন আহমেদ অপু এবং কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ ঢাকায় অবস্থান করলেও, তারা পূর্বদিন বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করে ক্লাবের সুশৃঙ্খল ও ধারাবাহিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এই মহতী উদ্যোগ সমাজসেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।