সুতাং নদী খননকাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় নেই: হুইপ আলহাজ্ব জিকে গউছ

লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি

জাতীয়

লাখাই উপজেলা অংশে সুতাং নদীকে পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে নদী খনন কাজের বিষয়ে স্থানীয় জনসাধারণকে অবহিত করার

2026-05-04T16:41:44+00:00
2026-05-04T16:41:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুতাং নদী খননকাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় নেই: হুইপ আলহাজ্ব জিকে গউছ
লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৪৮)
সুতাং নদী খননকাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় নেই: হুইপ আলহাজ্ব জিকে গউছ
X

সুতাং নদী খননকাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় নেই: হুইপ আলহাজ্ব জিকে গউছ

লাখাই উপজেলা অংশে সুতাং নদীকে পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে নদী খনন কাজের বিষয়ে স্থানীয় জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন শাহবায়েজিদ( রঃ) মাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সুতাং নদীর বুল্লাবাজার অংশ থেকে ৪ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে পুনঃখনন কাজ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লক্ষ টাকা। খননকৃত নদীটির প্রশস্ততা হবে ১০০ ফুট এবং গভীরতা হবে ১৬ ফুট। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, "নদী খননের সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করতে হবে, কাজ চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

তিনি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি কোথাও কোনো অনিয়ম দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা সরাসরি তাকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

এসসয়  তিনি খাল খনন কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান ও ভূমিকার কথা স্মরণ করেন। সেই সাথে বর্তমান সরকারের দেশব্যাপী উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের কথা উপস্থিত জনগণের  সামনে তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ জাহিদুল হক। 

এই খনন কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের কৃষিকাজ, মৎস্য আহরণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এতে আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য  আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, উপজেলা বিএনপির সভাপতি ড.আক্তার আহাদ চৌধুরী স্বপন,সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম উপজেলা বিএনপির ও অংঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ  সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy