কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।সোমবার (৪ মে)

2026-05-04T16:54:15+00:00
2026-05-04T16:54:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৭০)
কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
X

কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

সোমবার (৪ মে) সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ।

গ্রেপ্তারকৃতরা হলেন পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মিলন (৬৫), এবং মৃত লাসু মিয়ার ছেলে বকুল (৫৩)।

মো. মেহেদী মাকসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে দিবাগত রাতে পাড়াতলী এলাকা থেকে তাদেরকে আটক এবং তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় । অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. শফিউল আলম । 

অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ আরো জানান, এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy