দীর্ঘদিন বন্ধ দুই স্টেশন, পুনরায় চালুর দাবিতে সংসদ সদস্যের উদ্যোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ সাতখামাইর ও ইজ্জতপুর রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে।

2026-05-04T17:15:34+00:00
2026-05-04T17:15:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘদিন বন্ধ দুই স্টেশন, পুনরায় চালুর দাবিতে সংসদ সদস্যের উদ্যোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১১৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ সাতখামাইর ও ইজ্জতপুর রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্টেশন দুটি পুনরায় চালু এবং শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

স্টেশন দুটি বন্ধ থাকায় সেখানে স্থাপিত কোটি টাকার অবকাঠামো ও আধুনিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে রেলওয়ের জমি দখলের ঝুঁকিও তৈরি হয়েছে।

এছাড়া ঢাকা-শ্রীপুর রুটে প্রতিদিন ১১টি ট্রেন ২২ বার আপ-ডাউন করলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেন শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করে না। বর্তমানে যমুনা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস সীমিত আসন নিয়ে থামলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

গত ২৬ এপ্রিল রেল মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে তিনি এসব কথা উল্লেখ করেন,।তিনি জানান, তার নির্বাচনী এলাকা গাজীপুর-৩ একটি শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে দেশের প্রায় ৬৪ জেলার মানুষের বসবাস। কিন্তু সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় লাখো মানুষকে রাজধানী ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং পর্যাপ্ত আসনসহ টিকিট বরাদ্দের দাবি জানান।

তিনি আরও জানান , শ্রীপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং সাতখামাইর ও ইজ্জতপুর স্টেশন পুনরায় চালু করা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের রাজস্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy