বাবা-ছেলের ঝগড়ায় মায়ের মৃত্যু, স্বামী গ্রেফতার

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাবা-ছেলের ঝগড়ার মাঝে পড়ে প্রাণ হারালেন মা-পারভীন বেগম (৫০)।সোমবার (৪ মে) সকালে এ বিষয়টি

2026-05-04T17:59:45+00:00
2026-05-04T17:59:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা-ছেলের ঝগড়ায় মায়ের মৃত্যু, স্বামী গ্রেফতার
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৫৮)
ব্রাহ্মণপাড়া থানা
X

ব্রাহ্মণপাড়া থানা

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাবা-ছেলের ঝগড়ার মাঝে পড়ে প্রাণ হারালেন মা-পারভীন বেগম (৫০)।

সোমবার (৪ মে) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন। এ ঘটনাটি ঘটে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে। নিহত পারভীন বেগম ওই এলাকার নাসিরের স্ত্রী।এ ঘটনায় নিহতের স্বামী নাসিরকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির ও পারভীন দম্পতির ছেলে ইয়াসিন (১৭) পেশায় একজন রংমিস্ত্রি। কিছুদিন ধরে সে তার কাজে যাচ্ছিল না। এ বিষয় নিয়ে রবিবার সকালে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তুমুল ঝগড়ায় রূপ নেয়। নাসির তার ছেলে ইয়াসিনকে মারতে উদ্যত হয়। মা পারভীন বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে, ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হারান মা-পারভীন বেগম।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী নাসিরকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy